পুলিশের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

যুবলীগ

মানিকগঞ্জে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে।

সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাগর আহমেদ মাসুদ, মাহবুবুল আলম সুমন, মাহবুব হক খান খালিদ, সামিউল আলীম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন: সোহার টোটকা মেনে ব্যায়াম করলেই মিলতে পারে সুফল

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি মিছিল সমাবেশের নামে সারাদেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। পাশাপাশি দেশের মানুষের শান্তির জন্য কাজ করা পুলিশ বাহিনীর ওপরও তারা হামলা চালাচ্ছে। আগামীতে বিএনপির সকল নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করতে যুবলীগ মাঠে অবস্থান করবে।

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।

সবখবর/ নিউজ ডেস্ক

১ thought on “পুলিশের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ”

  1. Pingback: মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার - সবখবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top